ব্রেকিং নিউজ :
রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান দেশের মানুষ কখনোই স্বৈরাচারী শাসনকে মেনে নেয়নি: স্পিকার যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ সরকারি চাকরিজীবী বেতন বাড়বে ১০০-১৪২%, দেওয়া হবে চার ধাপে ৪৮ বছরের পথচলা চ্যালেঞ্জ ও সম্ভাবনার অগ্রযাত্রায় বিএনপি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাঁধ ভেঙে হাওরে ঢুকছে পানি, ডুবছে ফসল

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫৪ Time View

সুনামগঞ্জের মধ্যনগরে উজানের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বৌলাই নদীর পানির প্রবল চাপে উপজেলার ঝিনারিয়া হাওরের একটি বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে। এর আগে গত সোমবার একইভাবে এরনবিলের বাঁধ ভেঙে মনাই নদীর পানিতে ফসল নিমজ্জিত হওয়ার ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, ঝিনারিয়া হাওরের ওই বাঁধ ভাঙার ফলে সংলগ্ন এলাকার প্রায় ২৬ হেক্টর বোরো ধান ঝুঁকির মুখে পড়েছে। এর মধ্যে ১৫ হেক্টর ধান ইতোমধ্যে কর্তন করা সম্ভব হলেও বাকি ধান পানিতে নিমজ্জিত হয়েছে। তবে স্থানীয় কৃষক খন্দকার মিয়া ও হারুন মিয়ার দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি। তাদের মতে, ওই হাওরে প্রায় শতাধিক হেক্টর জমি ছিল, যার একটি বড় অংশই এখন পানির নিচে। কষ্টার্জিত ফসল হারিয়ে তারা এখন দিশেহারা।

মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্জয় ঘোষ বলেন, পাহাড়ি ঢলে বৌলাই নদীর পানির চাপে একটি বাঁধ ভেঙেছে। তবে এটি সরাসরি উপজেলা প্রশাসনের বাঁধ নয়; স্থানীয়রা যাতায়াতের রাস্তা হিসেবে এটি নির্মাণ করেছিলেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাওলাদার জানান, ঝিনারিয়া হাওরে যে অংশটি ভেঙেছে সেটি মূলত একটি রাস্তা এবং এটি পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রকল্পের আওতাভুক্ত নয়।

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাওর অঞ্চলের কৃষকদের মাঝে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। ধানের শেষ মুহূর্তে এসে এভাবে বারবার বাঁধ ভাঙার ঘটনায় দুশ্চিন্তায় দিন কাটছে স্থানীয় চাষিদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025 shadinota
Design & Development By HosterCube Ltd.