সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ে নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কারও চাঁদাবাজি করার কোন সুযোগ নেই, সুযোগ থাকবে না।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রেলপথমন্ত্রী বলেন, রেল যোগাযোগ সম্প্রসারণ করার পাশাপাশি পর্যাপ্ত ইঞ্জিন এবং বগি বাড়িয়ে এ সেবাকে আরও উন্নত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শেখ রবিউল আলম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে সরকার।
ঈদ যাত্রায় স্বস্তি আনতে ঈদের ছুটি বাড়ানো যায় কিনা ও তৈরি পোশাক শিল্প কারখানায় আগেই ছুটি দেয়া যায় কিনা চিন্তা ভাবনা রয়েছে। আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী।
তিনি আরও বলেন, যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে অটোরিকসা চলাচল এবং যত্রতত্র পার্কিং বন্ধ করা দরকার। এজন্য সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।