ব্রেকিং নিউজ :
দেশে খুন-খারাবি কমছেই না: জনমনে আতঙ্ক নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রোববার শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, শেষ মুহূর্তে পদক প্রদান স্থগিত দেশীয় বই-পুস্তক বিশ্ববাজারের রপ্তানিযোগ্য পণ্য হতে পারে: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ শুভেন্দুর শপথ আজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদিসহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের কল্যাণে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করুন, ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী ১০ বছরের মাদকবিরোধী চুক্তিতে সই করল বাংলাদেশ-পাকিস্তান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয় মন্ত্রিপরিষদে আসছে ৫ নতুন মুখ দুটি রাষ্ট্র চুক্তি করলে চট করে পরিবর্তন করা যায় না: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩ Time View

অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন তামিলনাড়ুর সুপারস্টার থালাপতি বিজয়। তিনি রাজ্যটির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন।

আজ শুক্রবার (৮ মে) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

তারা বলেছে, কংগ্রেসের পাশাপাশি ভিসিকে এবং দুই বামপন্থি দল সিপিআইএম এবং সিপিআই থালাপতির দল টিভিকে-কে সমর্থন জানাতে যাচ্ছে। এবারের নির্বাচনে কংগ্রেস পাঁচটি, ভিসিকে চারটি এবং বামপন্থি দুটি দল দুটি করে চারটি আসনে জয় পেয়েছে। অর্থাৎ এ তিনটি দল পেয়েছে ১৩টি আসন।
শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে থালাপতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আরভি আর্লেকারের সঙ্গে তৃতীয়বারের মতো দেখা করতে যাবেন। সেখানে তিনি বর্তমান পরিস্থিতির সমাধান করার চেষ্টা করবেন।

গত ৪ মে তামিলনাড়ুর বিধানসভার ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, থালাপতির দল ২৩৪টি আসনের মধ্যে একাই জিতেছে ১০৮টি আসন। কিন্তু সরকার গঠনে সেখানে ১১৮ আসনে জয় প্রয়োজন। ফলে একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েও তারা সরকার গঠন করতে পারছিল না। এজন্য আরও দরকার ছিল ১০টি আসন।
কিন্তু বিজয় থালাপতি যেহেতু দুটি আসনে জয় পেয়েছেন তাই তাকে একটি আসন ছেড়ে দিতে হবে। এতে টিভিকের আসনের সংখ্যা দাঁড়াবে ১০৭-এ। কিন্তু যাদের সঙ্গে তারা জোট করছে তাদের আসন আছে ১৩টি। সেগুলো যোগ করলে মোট টিভিকে জোটের আসন সংখ্যা দাঁড়াবে ১২০-এ।

যেসব দল থালাপতি বিজয়কে সমর্থন দিচ্ছে, সেগুলো নির্বাচনের পূর্বে আগের ক্ষমতাসীন দল ডিএমকের সঙ্গে জোট করেছিল। কিন্তু এখন তারা থালাপতিকে মুখ্যমন্ত্রী হতে সহায়তা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025 shadinota
Design & Development By HosterCube Ltd.