ব্রেকিং নিউজ :
দেশে খুন-খারাবি কমছেই না: জনমনে আতঙ্ক নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রোববার শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, শেষ মুহূর্তে পদক প্রদান স্থগিত দেশীয় বই-পুস্তক বিশ্ববাজারের রপ্তানিযোগ্য পণ্য হতে পারে: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ শুভেন্দুর শপথ আজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদিসহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের কল্যাণে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করুন, ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী ১০ বছরের মাদকবিরোধী চুক্তিতে সই করল বাংলাদেশ-পাকিস্তান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয় মন্ত্রিপরিষদে আসছে ৫ নতুন মুখ দুটি রাষ্ট্র চুক্তি করলে চট করে পরিবর্তন করা যায় না: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী

দেশীয় বই-পুস্তক বিশ্ববাজারের রপ্তানিযোগ্য পণ্য হতে পারে: শিক্ষামন্ত্রী

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩ Time View

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের মানসম্মত বই-পুস্তক রপ্তানিযোগ্য পণ্য হিসেবে বিশ্ববাজারে বড় জায়গা করে নিতে পারে।

তিনি বলেন, উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশে সাশ্রয়ী মূল্যে উন্নত মানের বই ছাপানোর সক্ষমতা রয়েছে, যা আমাদের বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে।
শুক্রবার (৮ মে) দুপুরে বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আয়োজিত ‘সমাজ জাগরণে প্রকাশক ও বিক্রেতাদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘উন্নত বিশ্বে বইয়ের দাম অনেক বেশি। কিন্তু আমাদের কারিগরি সক্ষমতা ও শ্রমবাজারের কারণে আমরা অনেক কম মূল্যে বিশ্বমানের বই সরবরাহ করতে পারি। এই সুযোগ কাজে লাগাতে পারলে বিশ্বের অন্যতম বড় পুস্তক রপ্তানিকারক দেশ হওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
প্রকাশনা ব্যবসাকে একটি প্রাচীন ও সম্মানজনক পেশা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা এই ব্যবসার সাথে জড়িত তারা সমাজের আলোকবর্তিকা। তাদের প্রকাশিত বইয়ের মাধ্যমেই একটি শিক্ষিত সমাজ ও জাতি গঠিত হয়।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সেমিনারে দেশের শীর্ষস্থানীয় প্রকাশক, বিক্রেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025 shadinota
Design & Development By HosterCube Ltd.