ব্রেকিং নিউজ :
সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গঙ্গা চুক্তি নতুন উদ্যোগ বাংলাদেশের, জেআরসিতে আলোচনা চায় ভারত মালয়েশিয়ার শ্রমবাজার পুরোনো পদ্ধতি, নতুন সিন্ডিকেট ‘হরমুজে তেল পরিবহন স্বাভাবিক’, যুক্তরাষ্ট্রের এমন দাবি নাকচ ইরানের নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলকে শক্তিশালী করার পরিকল্পনা বিএনপির রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি মক্কা চুক্তিতে ঢাকার যুক্ত হওয়া নিয়ে প্রশ্নের জবাবে যা জানাল ভারত

নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

নেপাল ও তিব্বতের সীমান্ত এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৬৭৫ জনের লাশ উদ্ধার হয়েছে। ভয়াবহ এ দুযোর্গের ব্যাপক ধ্বংসযজ্ঞের পর আজ রোববার (৩০ আগস্ট) পঞ্চম দিনেও জোরালোভাবে চলছে উদ্ধার অভিযান।নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে অন্তত ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। এখনো ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ১৮ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী কাজ করছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও স্থানীয় কর্মকর্তাদের ধারণা, একটি হিমবাহ ধসে পড়ার কারণে এই ভয়াবহ পানির স্রোত সৃষ্টি হয়ে থাকতে পারে।এদিকে, নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৩২০ জন বিদেশি নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন— ভারতের ১৬৭ জন, চীনের ৪০ জন, ইউক্রেনের ৮ জন, জার্মানির ৪ জন, মাল্টার ৪ জন যুক্তরাষ্ট্রের ৩ জন, ইতালির ২ জন, রাশিয়ার ২ জন, স্পেনের ২ জন, সুইজারল্যান্ডের ২ জন, তুরস্কের ২ জন, বেলজিয়ামের ১ জন, বুলগেরিয়ার ১ জন, ওমানের ১ জন, পর্তুগারের ১ জন এবং অন্যান্য/পরিচয় শনাক্ত হয়নি ২১ জন রয়েছেন। অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে আরও ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন।

ভয়াবহ এই দুর্যোগের পর সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে। তারপরও নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025 shadinota
Design & Development By HosterCube Ltd.